
Antareep April Issue 2026, অন্তরীপ এপ্রিল সংখ্যা ২০২৬
‘অন্তরীপ’-এর এপ্রিল সংখ্যাটি সাজানো হয়েছে ক্রিকেটের রাজকীয় লড়াই আইপিএল ২০২৬-কে ঘিরে।
অন্তরীপ, এপ্রিল ২০২৬ সংখ্যা— ক্রিকেট ও সাহিত্যের এক অনন্য যুগলবন্দি! মাঠে যখন চার-ছক্কার ধামাকা, শেষ বলের উত্তেজনা ‘অন্তরীপ’ তখন শব্দের পিচে খেলছে নতুন ইনিংস। এবারের সংখ্যাটি আমরা সাজিয়েছি আইপিএল ২০২৬-কে কেন্দ্র করে।
এপ্রিল সংখ্যাটিতে রয়েছে আইপিএল স্পেশাল প্রবন্ধ— ২০২৬ আইপিএলের নাড়ি-নক্ষত্র এবং বাইশ গজের নতুন রসায়ন নিয়ে দু’টি বিশেষ বিশ্লেষণধর্মী প্রবন্ধ, কে কে আর দলের বর্তমান বেহাল দশা নিয়ে একটি অন্বেষণমুখী আলোচনা। রয়েছে এক নিশ্বাসে পড়ে ফেলার মতো মন ছুঁয়ে যাওয়া দু’টি নতুন গল্প। পাঠকের প্রিয় ধারাবাহিক উপন্যাস ‘করুণ রঙিন পথ’-এর অন্তিম কিস্তিটি রয়েছে এই সংখ্যায়। সঙ্গে রয়েছে একটি বিশেষ নিবন্ধ ও দু’টি কবিতা।
Share on:













