

Antareep Sharodio 1433, অন্তরীপ শারদীয় ১৪৩৩
দেবী আসেন, আলো নিয়ে— সাহিত্যও আসে সেই আলোরই প্রতিফলন হয়ে। দেবীপক্ষের এই আলোকিত সময়ে, অন্তরীপ সেই ঐতিহ্যেরই এক বিনম্র উত্তরসূরি। দেবীপ্রণামে অন্তরীপের হাতিয়ার সৎসাহিত্য। উপন্যাস-গল্প-কবিতা-প্রবন্ধ ও বিশেষ রচনায় আমরা খুঁজতে চেয়েছি ইতিহাসচেতনা, সমাজচেতনা, মননচর্যা ও সাহসিকতার সেই চিরন্তন সুর। ‘শারদীয় অন্তরীপ’ খুঁজতে চেয়েছে বাঙালির হৃদয়ের পথ। অন্তরীপ-এর এই শারদসংখ্যা যেন পাঠকের হৃদয়ে সেই আলোরই এক কণা বহন করে নিয়ে যেতে পারে। শুভশক্তির আশীর্বাদে উজ্জ্বল হয়ে থাকুক শারদীয়ার দিনগুলি।
Share on:






















